পল্লব রায়, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি জিহাদ খানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) গভীর রাতে মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১৩ মে স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নির্যাতনের শিকার হয়। ঘটনার পর শিশুটির পরিবার ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
অবশেষে তিন দিনের অভিযানের পর শিবচর এলাকা থেকে জিহাদ খানকে গ্রেফতার করা হয়। বর্তমানে ভুক্তভোগী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার এসআই হাসান শিকদার জানান, অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
