নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগরীর ফ্লাইওভারের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে নগরীর একটি ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, নিহত কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়দের দাবি, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কিছু এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে।।
