নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর২ এর ২০২৬ সালের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। কমিউনিটির অন্যতম সক্রিয় এই সামাজিক সংগঠনের নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা গেছে।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লায়ন মোহাম্মদ হাসান (জিলানি) এবং লায়ন জেএফএম রাসেল। দুই প্রার্থীই দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ফলে সভাপতি পদে কে বিজয়ী হন, তা নিয়ে সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
এছাড়াও সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লায়ন গোলাম এন. হায়দার (মুকুট) ও লায়ন মাসুদ রানা তপন। ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন একাধিক প্রার্থী। তারা হলেন লায়ন মোঃ রুহুল আমীন, লায়ন কামরুল মজুমদার, লায়ন মোহাম্মদ এ আজাদ ও লায়ন মোহাম্মদ জসীম। জয়েন্ট সেক্রেটারি এডমিন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লায়ন মোঃ এবি সিদ্দিক ও লায়ন মোঃ মিজানুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন লায়ন তমাল হোসেন ও লায়ন মোঃ মনিরুল ইসলাম।
বিভিন্ন পরিচালক পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনের পরিচিত মুখরা। তারা হলেন লায়ন বেলাল আহমেদ, লায়ন শাহ জে. চৌধুরী, লায়ন আরিফ চৌধুরী, লায়ন আবুল কাশেম চৌধুরী, লায়ন মাহমুদুল হাসান, লায়ন শাহ শহিদুল হক, লায়ন শাহনাজ হোসেন, লায়ন মোহাম্মদ হোসেন (আজাদ), লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম, লায়ন নওশাদ কামাল, লায়ন কৃষ্ণা তিথি, লায়ন ফাতিমা খাতুন, লায়ন মোঃ সুমন মাহমুদ, লায়ন আসাদুর রহমান, লায়ন এটিএম হেলালুর রহমান, লায়ন মোঃ মফিজুর রহমান, লায়ন নার্গিস রহমান, লায়ন জেইজি ইয়াসমিন ও মোহাম্মদ এ জামান।
অন্যদিকে কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন একাধিক সদস্য। এর মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে লায়ন মোহাম্মদ মশিউর রহমান মজুমদার, ট্রেজারার পদে লায়ন এএসএম মঈন উদ্দিন পিন্টু, প্রেস সেক্রেটারি লায়ন রেদওয়ানা রাজ্জাক, মেম্বরশিপ চেয়ারপারসন মোহাম্মদ এন হায়দার, জয়েন্ট সেক্রেটারি প্রজেক্ট লায়ন মোস্তফা অনিক রাজ, টেইল টুইস্টার জয় জাহাঙ্গীর, লায়ন টেমার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ক্লাব সার্ভিস চেয়ারপারসন আব্দুর রশিদ বাবু, এলসিআইএফ কো-অর্ডিনেটর মোহাম্মদ জাকির হোসেন, মার্কেটিং চেয়ারপারসন মোঃ বদরুদ্দোজা সাগর ও যুগ্ন কোষাধ্যক্ষ পদে লায়ন চৌধুরী মোহাম্মদ আজিজ।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন লায়ন আমেনা নাওয়াজ, লায়ন মুহাম্মদ সাঈদ, লায়ন রকি আলিয়ান, লায়ন মোহাম্মদ আলী ও লায়ন নুরুল আজিম।
কমিউনিটির বিশিষ্টজনরা আশা প্রকাশ করেছেন, একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
