মাইলস্টোনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় সন্তান হারানো এক পিতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বিরুদ্ধে মামলা দায়েরের পর ডিবি পুলিশের হয়রানির অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে জাতির উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন।
চিঠিতে তিনি দাবি করেন, সন্তান হারানোর বিচার চাওয়ায় বিভিন্নভাবে চাপ ও নজরদারির মুখে পড়ছেন। বাসার আশপাশে সন্দেহজনক লোকজনের উপস্থিতি, ফোনে হুমকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের কারণে পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “আমি শুধু আমার সন্তানের মৃত্যুর বিচার চেয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে বিচার চাইতেই অপরাধ করেছি।”
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ডিবি পুলিশের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
