নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মৌন মানববন্ধনের মাধ্যমে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। অন্যথায় তাদের রাজপথে নামতে বাধ্য করা হবে বলেও সরকারের প্রতি সতর্কবার্তা দেন তারা।
তারা আরও বলেন, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতেই এই মৌন মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তবে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির দিকেও যেতে পারেন বলে ইঙ্গিত দেন অংশগ্রহণকারীরা।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়াদা রাজিয়া সুলতানার নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সমর্থকরা অংশ নেন।
