মোহাম্মদ আলী আরাফাত
ইউনূসের অবৈধ সরকারের “নতুন বন্দোবস্ত” কেমন ছিল, তার একটি উদাহরণ দিই। গত ২০২৪–২৫ অর্থবছরে ইউনূস সরকার প্রায় ৬০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে শুধু ঋণ পরিশোধের জন্য।
.এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো, সরকারের চলতি ব্যয় মেটাতেও তাদের ঋণ নিতে হয়েছে। চলতি ব্যয় নির্বাহের জন্য প্রায় ২৩ হাজার ৭০০ কোটি টাকা ঋণ করেছে তারা। আমাদের জীবদ্দশায় এ ধরনের পরিস্থিতি খুব কমই দেখা গেছে। ৮০–৯০-এর দশকে এমন ঘটনা ঘটেছিল।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme) খাতে ব্যয় প্রায় ২৬ শতাংশ কমিয়ে ফেলতে হয়েছে। মূলত আর্থিক সক্ষমতার ক্ষয়ের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিসংখ্যানগুলো সিপিডিসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান উল্লেখ করেছে এবং ফ্যাক্ট-চেক করেও একই তথ্য পাওয়া গেছে।
নতুন বন্দোবস্ত ইতিমধ্যেই কিন্তু ফল দিতে শুরু করেছে। কিভাবে? আজকে নিষ্পাপ শিশুরা টিকার অভাবে মৃত্যুর কবলে ঢলে পড়ছে।
বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রথম দেড় মাসেই ব্যাংক থেকে ঋণ করেছে ৪১ হাজার কোটি টাকা। এখন পর্যন্ত মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ হাজার কোটি টাকা।
২০০১ সালে ছিল বিএনপি-জামায়াত জোট সরকার, আর এখন এসেছে বিএনপি-জামায়াত জোট সংসদ। এখন পুরোটাই “আমরা আর মামুরা” ঘুরে ফিরে একই ঘটনা। লোডশেডিং আবারও ১২ ঘণ্টায় পৌঁছে গেছে।
