নিউইয়র্ক: রিয়েল এস্টেট পেশাজীবীদের সম্মাননা ও সাফল্য উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “Exit Realty Prime’s Awards Night 2026”। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নিউইয়র্কের ফ্রেশ মেডোজে অবস্থিত Shirazi Kabab House-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সকল এজেন্ট ও তাদের পরিবার অংশ নেন।
অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আপ্যায়নের মাধ্যমে। এরপর রাত ৭টা ৩০ মিনিটে মূল পুরস্কার বিতরণ পর্ব শুরু হয়। সফল এজেন্টদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরস্কার বিতরণের পর ছিল নৈশভোজের ব্যবস্থা। এবছর যাদের সম্মাননা প্রদান করা হয়েছে তারা হলেন আদান ইসলাম, কবির মুন্সি, মোহাম্মদ করিম, সরোয়ার খান বাবু, জসীম চৌধুরী, সাদমান জামান, মোহাম্মদ বেলাল হোসেন, গোলাম হাসানসহ আরো অনেকে।
অনুষ্ঠানে মনিরুজ্জামান মজুমদার বলেন, এক্সিট রিয়েলটি প্রাইমের এই আয়োজন শুধু পুরস্কার প্রদান নয়, বরং একটি পরিবারের মতো বন্ধনকে আরও দৃঢ় করার একটি উপলক্ষ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ কর্মীদের উৎসাহিত করবে এবং পেশাগত উৎকর্ষতা অর্জনে সহায়তা করবে।
আয়োজকরা জানান, বছরের সেরা পারফরম্যান্স তুলে ধরার পাশাপাশি সহকর্মীদের মধ্যে সম্পর্ক উন্নয়নই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীদের উপস্থিতি ও আন্তরিকতায় পুরো সন্ধ্যাটি হয়ে ওঠে আনন্দময় ও স্মরণীয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন মেহের খানজাদা।
