নাসরীন সুলতানা, সহযোগী অধ্যাপক,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
একটি সমাজে যখন সংস্কার হয়, তখন সমাজের প্রভাবশালী ব্যক্তিদের অগ্রণী ভূমিকা পালন করতে হয়। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রহিত করেছিলেন। তাঁর সিদ্ধান্তে সেই সময়ে ব্রাহ্মণ শ্রেণি মনে মনে অসন্তুষ্ট হলেও তিনি কাজটি করতে পেরেছিলেন। একইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রানী রাশমনির সহযোগিতায় বিধবা বিবাহের প্রচলণ করেছিলেন। রোকেয়া সাখাওয়াত তাঁর পরিবারের পুরুষের সহায়তায় শিক্ষা অর্জন করেছিলেন।
সমাজের দরিদ্র এবং বঞ্চিত শ্রেণি দাবী উত্থাপন করতে পারে। কিন্তু তার বাস্তবায়নের কাজটি প্রভাবশালীদেরই করতে হয়। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হলো নিরাপদ জীবনযাপনের সংকট। যেহেতু বিএনপি ক্ষমতায়, বিএনপি পন্থী লেখক এবং বুদ্ধিজীবীদের দায়িত্বটা এখন বেশি। তারা পত্রপত্রিকায় লিখে সরকারকে পরামর্শ দিতে পারেন, বিষয়টির গুরুত্ব বোঝাতে পারেন।
বর্তমানে, নিরাপদ সড়কের দাবীটা অত্যন্ত সময়োপযোগী একটি দাবি। ভালো একটি ট্রাফিক ব্যবস্থা এবং দক্ষ চালক নিয়োগদান, এবং যোগাযোগ ব্যবস্থার ত্রুটি সনাক্তকরণ এবং তার সমাধানের মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা যাবে।
আসুন আমরা আওয়াজ তুলি, “নিরাপদ সড়ক চাই।”
