বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দীনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকার সামনে থেকে শুরু হওয়া পদযাত্রা জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আয়োজকদের দাবি, পূর্বনির্ধারিত সময়ের আগেই সকাল ৭টা ১৫ মিনিটের আগে অধ্যাপক জামাল উদ্দীনের নেতৃত্বে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচি শুরু হয়।
শান্তিপূর্ণভাবে পদযাত্রাটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছানোর পরপরই পুলিশ তাকে ঘিরে ফেলে।
পরে পুলিশ অধ্যাপক জামাল উদ্দীনকে আটক করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
তবে তাকে কোন অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
