ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত জুলাই সনদ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও নির্বাচন কমিশনের পরিসংখ্যানে বড় ধরনের অসঙ্গতি ধরা পড়েছে। মোট ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে ৬০.২৬% গণভোট দিয়েছেন, যার মধ্যে ‘হ্যাঁ’ ৪ কোটি ৮০ লাখ এবং ‘না’ ২ কোটি ২৫ লাখ। কিন্তু কয়েকটি আসনে ভোট কাস্টিং ২৪৪% ছাড়িয়ে গেছে।
রাজশাহী-৪ আসনে ৩ লাখ ১৯ হাজার ভোটার থাকলেও ৭ লাখ ৮১ হাজার ভোট কাস্ট দেখানো হয়েছে (২৪৪.৩%), যেখানে ‘না’ ৬ লাখ ১২ হাজার পেয়েছে। নেত্রকোনা-৩,৪,৫ আসনে ‘হ্যাঁ’ ভোট ভোটার সংখ্যার চেয়ে বেশি। সিরাজগঞ্জ-১-এ মাত্র ৭.৯% কাস্টিং দেখানো হয়েছে সংসদ ভোটের ৬০.৮%র তুলনায়।
২৯৯ আসনের মধ্যে ১১টিতে ‘না’ জয়ী: পার্বত্য তিন জেলা (খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান) ও গোপালগঞ্জের তিন আসনসহ ঝিনাইদহ-১, সুনামগঞ্জ-২, চট্টগ্রাম-৮,১২, রাজশাহী-৪। গোপালগঞ্জে ‘না’ প্রায় তিনগুণ বেশি পড়েছে। এই ১০টি আসনে বিএনপি জিতেছে, শুধু রাজশাহী-৪-এ জামায়াতের আবদুল বারী সরদার। ৭৪ লাখ বাতিল ভোট রয়েছে মোট গণভোটে।
