নিজস্ব প্রতিবেদক
ডোলাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন বর্তমান মার্কিন সরকার মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সম্প্রত ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হাত ছিল না, বরং কূটনৈতিক সম্পর্ক ব্যবস্থাপনায় দূর্বলতার কারণেই হিলারী-ইউনূস-সোরোস পরিবার সরকার উৎখাত করতে পেরেছিল বলে মন্তব্য করেন সেই সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রী।
নওফেল বলেন, দীর্ঘদিন ধরে কিছু পরাশক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। অতীতে এসব পরিস্থিতি সফলভাবে সামলানো গেলেও এবার সেই ব্যবস্থাপনায় ঘাটতি ছিল এবং কূটনৈতিক সম্পর্ক ব্যবস্থাপনায়ও কিছু দুর্বলতা দেখা গেছে। তবে এ নিয়ে তিনি কাউকে নির্দিষ্টভাবে দোষারোপ করতে চান না বলে জানান।
তিনি আরও বলেন, হিলারি ক্লিনটন ও জর্জ সোরোস পরিবারের সঙ্গে ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্ক, বিভিন্ন সময় পাওয়া অর্থায়নসহ অনেক বিষয়ই সবাই জানেন। মার্কিন প্রশাসন সক্রিয়ভাবে যুক্ত না থাকলেও নিঃশব্দ কোনও সহযোগিতা ছিল বলে মন্তব্য করেন নওফেল। তবে এটিকে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা হিসেবে দেখার কারণ তিনি দেখেন না।
বর্তমান পরিস্থিতি নিয়ে নওফেল বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউনূসের সম্পর্ক ভালো নয়। কারণ, ইউনূস হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় অর্থায়ন করেছিলেন—এ তথ্য প্রকাশ্য। ফলে বর্তমান মার্কিন সরকারের অবস্থান বদলে গেছে বলেও তিনি মন্তব্য করেন।
রাষ্ট্র পরিচালনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে নওফেল বলেন, “এখন সবচেয়ে জরুরি হলো—রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সংবিধান অনুযায়ী তাদের যে দায়িত্ব দেওয়া আছে সে অনুযায়ী তাদের পালন করতে হবে।”
