সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পুরোনো বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন অভিনেত্রী ও মডেল নীলা ইসরাফিল।
রাজনীতিকে তিনি ‘বিশুদ্ধ জ্যামিতি’ হিসেবে আখ্যায়িত করেছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
নীলা ইসরাফিল তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ইংরেজিতে দেওয়া একটি পোস্টে লেখেন, “Hasina is right – politics is pure geometry।” পোস্টে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে রাজনৈতিক অবস্থানের ‘উৎপত্তি বিন্দু’ হিসেবে উল্লেখ করেন এবং সেখান থেকে আদর্শিক ধারাবাহিকতা টানা যায় বলে দাবি করেন।
পোস্টের মূল অংশে তিনি লেখেন, “হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার। রাজাকারের বাচ্চা। রাজাকারের নাতিপুতি।” এ বক্তব্যকে তিনি আবেগপ্রসূত মন্তব্য নয়, বরং রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে তুলে ধরেন।
তিনি জ্যামিতিক উপমা ব্যবহার করে লেখেন, নাম ও দল পরিবর্তন হলেও আদর্শিক অবস্থান অপরিবর্তিত থাকে। তার ভাষায়, “প্রজন্ম বদলায়, দল বদলায়, কিন্তু ভেক্টর ধ্রুবক থাকে। ক্ষমতার আখ্যান ঘোরে, কিন্তু বিশ্বাসঘাতকতার অক্ষ নড়ে না।”
পোস্টের শেষাংশে তিনি দাবি করেন, তার বক্তব্য কোনো গালিগালাজ নয়, বরং রাজনৈতিক জ্যামিতির মাধ্যমে ইতিহাসের ধারাবাহিক প্রকাশ।
ওই পোস্টের সঙ্গে নিজের একটি ছবিও যুক্ত করেন নীলা ইসরাফিল। ক্যাপশনে তিনি নিজের মানসিক অবস্থাকে ‘broken’ হিসেবে উল্লেখ করেন। পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
