নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসি–জেএফপি) আজ বুধবার দুপুরে সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এই সময়ে যাদের ভিসা আবেদন জমা দেওয়ার কথা ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন স্লট নির্ধারণ করা হবে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে ভারতীয় ভিসা সেন্টার এ তথ্য জানায়। এতে বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ দুপুর ২টা থেকে ঢাকার আইভিএসি–জেএফপি বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আজকের জন্য যেসব আবেদনকারীর সময় নির্ধারিত ছিল, তাদের সবাইকে পরে নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
Comments
