বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সোহেল পারভেজকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে Channel 14।
সোহেল পারভেজ রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুবলীগ নেতা। তাঁর গ্রেফতারের খবরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জুলাই একটি মেটিকুলাস ডিজাইন প্রমানিত হওয়ার পরেও থামছে না ধরপাকড়। দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষের মানুষকে নির্যাতন যেন বেড়েই চলেছে। কোন মামলা না থাকার পরও সোহেল পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র তার স্বাধীনতার পক্ষে মতাদর্শের কারণে বলে ধারনা করা হচ্ছে।
Channel 14-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক মতাদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে কাউকে হয়রানি করা উচিত নয়। আইনের শাসন, ন্যায়বিচার এবং নাগরিক অধিকার নিশ্চিত করার স্বার্থে প্রতিটি গ্রেফতারের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।
প্রতিবাদলিপিতে বলা হয়, “জেল-জুলুম ও হুলিয়া দিয়ে মুজিব আদর্শের নিরন্তর পথচলা থামানো যাবে না।” একই সঙ্গে যুবনেতা মোহাম্মদ সোহেল পারভেজের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
Channel 14 সোহেল পারভেজের গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাঁর আইনগত অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
Channel 14-এর পক্ষ থেকে অবিলম্বে মোহাম্মদ সোহেল পারভেজের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।
