নিউইয়র্কের জ্যামাইকার এডিসন ফিল্ডে অনুষ্ঠিত হলো দুরন্ত হিলসাইডের ৩য় সকার (ফুটবল) টুর্নামেন্ট। জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে JNFC। আর স্বাগতিক Duronto Hillside (NY) দল হয়েছে রানার্সআপ।

গত ৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় জ্যামাইকার Edison Field, 164-46 84th Ave, Jamaica, NY 11432-এ আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া আয়োজনটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়।

ফুটবল মাঠে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ, কৌশল ও প্রতিদ্বন্দ্বিতায় ছিল টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্যের মাধ্যমে JNFC শিরোপা নিশ্চিত করে, আর লড়াই করে রানার্সআপের অবস্থান অর্জন করে Duronto Hillside (NY)।
দুরন্ত হিলসাইডের এই আয়োজন নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ফুটবলের জনপ্রিয়তা এবং প্রবাসে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখার একটি সুন্দর উদ্যোগ হিসেবে ইতিবাচক সাড়া পেয়েছে। বিশেষ করে নিয়মিত এমন আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি কমিউনিটির পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী করতে ভূমিকা রাখছে।
উল্লেখ্য যে উক্ত টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো দুরন্ত হিলসাইড এনওয়াই, দুরন্ত হিলসাইড, জেএনএফসি ও ওজোনপার্ক ইউনাইটেড। উক্ত টুর্নামেন্ট পরিচালনা করেন নাজমুল ইসলাম ও মোহাম্মদ হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আহমেদ, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ, বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের সভাপতি মিছবা আবেদীন, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, হুসেন আহমদ, তারেক আহমেদ প্রমূখ।
উক্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে ছিলেন কাশেম, আলতাফ, জেবুল, জুনেল, রেজা, ইসলাম, শাহ আলম, জিয়া, নোমান, বায়েজিদ ও হাসান। উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন তাহির হুসেন, শাহ তৈয়ব আলী, খাইরুল আনাম, রুবেল আহমদ, রাহাত চৌধুরী, নুরুল হক, তারেক উদ্দিন, শাহ ইকবাল, রানা হাসান ও বেলাল আহমেদ।
আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, দর্শক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়। ভবিষ্যতেও আরও বড় পরিসরে ফুটবল আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
