নিউইয়র্ক প্রতিনিধি: প্রবাসের জনপ্রিয় ব্যান্ড ক্যাপ্টেন্স নিউইয়র্কের উডসাইডে গত ২২ নভেম্বর ২০২৬, রোববার অয়োজন করে জমকালো ‘রক ফেস্ট’। প্রবাসী বাংলাদেশি দর্শকদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম, এস আই টুটুলসহ একঝাঁক শিল্পী সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন আফতাব জনি, রেশমি মির্জা ও হাসান সুমন। বিভিন্ন ধারার শিল্পীদের পরিবেশনায় পুরো সন্ধ্যা মুখর হয়ে উঠে।

প্রবাসের ব্যস্ততম জীবনে কয়েকজন তরুন গড়ে তোলে বাংলা রক গানের দল ক্যাপ্টেইন্স। সৌরভ, মিথুন, নাইম, শুভ্র আর রেশমী মির্জা। ভোকালে রেশমী, ড্রামার মিথুন, কীবোর্ডে সৌরভ এবং লীড গিটারে শুভ্র সকলেই প্রবাসে নিজ নিজ স্হানে জনপ্রিয়। সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকেই ক্যাপ্টেন্স ব্যান্ডের জন্ম। অতিথি শিল্পী হিসেবে আছেন বেইজ গিটারিস্ট নাইম।
নির্ধারিত সময়ে যখন প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা সোনিয়া সিরাজ মঞ্চে উঠেন তখন দর্শক সারি কানায় কানায় পূর্ণ। প্রাথমিক পরিচয় পর্বের পর তিনি মঞ্চে ডেকে নেন নিউ ইয়র্কের একজন প্রতিশ্রুতিশীল শিল্পী আফতাব জনিকে। প্রতিদিন যেন তিনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। তাঁর অনবদ্য সঙ্গীত পরিবেশনার পর মঞ্চে উঠেন প্রবাসের ফোক কুইন খ্যাত রেশমি মির্জা।
‘নিন্দুকের মুখে পরুক ছাই’ দিয়ে রেশমি দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দেন। এরপর আসেন এস আই টুটুল, তারপর মিলা ইসলাম দর্শকদের সামনে হাজির হন তাদের সব জনপ্রিয় গান নিয়ে। সবশেষে মঞ্চে উঠেন জ্যামাইকার হিলসাইড প্রিন্স খ্যাত সুমন হাসান। হাসানের গানে শ্রোতাদের মাতোয়ারা যেন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়।
আয়োজকেরা পুরো আয়োজনের টাইটেল স্পন্সর জাহিদ আলমকে ধন্যবাদ জানান তাদের পাশে থাকার জন্য।
ভবিষ্যতেও জাহিদ আলম এমন আয়োজনের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রবাসে বাংলা সংগীতের জনপ্রিয়তা ও সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করার প্রত্যাশা নিয়ে আয়োজিত এই ‘রক ফেস্ট’ ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
