মানবসেবা ও সামাজিক কল্যাণের অঙ্গীকার নিয়ে নিউইয়র্কে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল-এর নতুন ক্লাব রোটারি ক্লাব অফ বাংলাদেশী আমেরিকানস।
নতুন ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৭২৫৫-এর গভর্নর থমাস জে. ক্রাওলি। অনুষ্ঠানে ক্লাবের নতুন নেতৃত্ব ও চার্টার সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে চার্টার্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এটর্ণ মঈন চৌধুরী। প্রেসিডেন্ট-ইলেক্ট হিসেবে রয়েছেন ওয়াসি উদ্দিন চৌধুরী।
এছাড়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দুলাল বেহেদু এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন তরিকুল ইসলাম মিঠু ।
নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন মেম্বারশিপ চেয়ার এমডি রুহুল আমিন সিদ্দিকী এবং রোটারি ফাউন্ডেশন চেয়ার মোহাম্মদ আবদুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন চার্টার্ড সদস্য মোহাম্মদ শাহাদৎ হেসাইন, আজিম উদ্দিন, মোহাম্মদ চিশতি, উত্তম মন্ডল,
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই নতুন ক্লাবটির যাত্রা শুরু হয়েছে। নিউইয়র্কের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিসহ বৃহত্তর সমাজের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের নেতৃবৃন্দ।
রোটারির সেবার আদর্শকে সামনে রেখে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সহায়তা এবং মানবিক বিভিন্ন উদ্যোগে কাজ করার মাধ্যমে নতুন ক্লাবটি কমিউনিটিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
