নিজস্ব প্রতিবেদক,২০২৪ সালের ৫ আগস্ট। শেখ হাসিনার দেশত্যাগের পর উত্তাল পরিস্থিতির মধ্যেই ময়মনসিংহের দাপুনিয়া ইউনিয়নের কলপা গ্রামে ঘটে একটি ঘটনা। ছবিতে যাকে দেখা যাচ্ছ তার নাম আল-আমীন। তার বাড়ি ময়মনসিংহ সদর এলাকায়। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া ইউনিয়নের কলপা গ্রামে কয়েকজন বন্ধুকে নিয়ে ডাকাতির উদ্দেশ্যে গেলে স্থানীয় গ্রামবাসীর হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তার একটি হাত কেটে ফেলতে হয় ।
তবে আল-আমীনের হাত হারানোর ওই ঘটনার সঙ্গে জুলাই আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না—এমন দাবি করেছেন স্থানীয় একাধিক ব্যক্তি। তাদের ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের রাতে ঘটে যাওয়া ওই ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়।
এদিকে, সাম্প্রতিক সময়ে আল-আমীনকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্নও তৈরি হয়েছে।
গত কয়েক মাসে আল-আমীনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে পারেন—এমন স্থানীয় অন্তত ১০ জন ব্যক্তির সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয়দের আরও অভিযোগ, আল-আমীন বর্তমানে ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় দলীয় অবস্থানের পক্ষে একচেটিয়া সাফাই গাওয়ার পাশাপাশি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন।
