জ্যাকসন হাইটস ও ডাইভারসিটি প্লাজার অবকাঠামোগত উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ট্রাম্প প্রশাসন প্রায় ৮ মিলিয়ন ডলার বরাদ্দের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন Grace Meng।
এ বিষয়ে এক মতবিনিময় সভায় কংগ্রেসওম্যান গ্রেস মেং উপস্থিত নেতৃবৃন্দকে সম্ভাব্য এ বরাদ্দের বিষয়ে অবহিত করেন। সভায় উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন (JBBA)-এর সভাপতি এবং ৭৪তম স্ট্রিট ইন্ডিয়ান মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ, জেবিবিএর উপদেষ্টা এটর্নি মইন চৌধুরী, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলাইমানসহ বিভিন্ন ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ।
সভায় জ্যাকসন হাইটসের ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, পথচারীদের সুবিধা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্নতা রক্ষা এবং ডাইভারসিটি প্লাজার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এ প্রকল্প বাস্তবায়িত হলে জ্যাকসন হাইটস আরও আকর্ষণীয়, নিরাপদ ও ব্যবসাবান্ধব এলাকায় পরিণত হবে এবং স্থানীয় ব্যবসা ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
