নাসরীন সুলতানা, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
কারিকুলামে একটি নতুন ভাষা সংযোজন এভাবে over the night করা যায় না। এটা গবেষণার বিষয়। তাছাড়া এতগুলো ভাষার সংযোজন এক সাথে একটি হযবরল তৈরি করবে।
আমার মেয়ে কানাডাতে দ্বিতীয় ভাষা হিসেবে ফ্রেঞ্চ নিয়েছে। ফ্রেঞ্চ ক্লাসে তাকে প্রেজেন্টেশন দিতে হয়, গল্প লিখতে হয়, রিপোর্ট তৈরি করতে হয়। আমি তাকে ফ্রেঞ্চ দিয়েছি কারণ তাতে করে কানাডাতে সে কিছুটা চাকরির ক্ষেত্রে প্রিভিলেজ পাবে। কিন্তু, প্রায়ই সে কমপ্লেইন করে ফ্রেঞ্চ কঠিন বলে। তাকে কোনদিন ইংলিশ নিয়ে কমপ্লেইন করতে দেখা যায়নি।
মধ্যপ্রাচ্যে যারা যায় তাদের বেশিরভাগই অশিক্ষিত, বা কোন রাকমে প্রাথমিকের গণ্ডি পেড়িয়েছে হয়তো। তারা বাংলা ভাষাটাই ঠিক মতো পড়তে বা লিখতে পারে না। তারা স্কুলে তিনটি ভাষা শিখবে?
ভাষা শিক্ষার জন্য listening, writing, speaking, and reading যদি এক সাথে করানো না যায় তবে কারিকুলামে এই সংযোজন নাম মাত্রই থেকে যাবে। তাছাড়া আপনি বিদেশে শ্রমিক পাঠানোর কথা মাথায় রাখলে কোন অঞ্চলের মানুষ কোন দেশে বেশি মাইগ্রেট হয়, ভবিষ্যৎ শ্রমবাজার কাদের নিয়ন্ত্রণে থাকবে, জনসংখ্যার কত শতাংশ বিদেশি শ্রমবাজারের উপর নির্ভরশীল, তৃতীয় ভাষা শেখানোর অর্থ ইংলিশে ব্যয় করলে আরো বেশি লাভবান হওয়া যাবে কি না সেগুলো বিবেচনায় নিতে হবে।
আপনারা বাচ্চাদের ইংলিশটা ভালো করে শেখানোর চেষ্টা করুন। এই একটি কাজ করতে পারলেই একটি যুগান্তকারী কাজ হবে।
