গত ১৬ জুন ২০২৬ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও জমকালো পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়া, সংস্কৃতি ও রাজনীতির এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (এমপি), যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুবলীগের সভাপতি সেবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল এবং সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক হৃদয় মিয়া।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো: শেখ কামাল, শেখ রাসেল, জয় বাংলা এবং ধানমন্ডি ৩২। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শেখ কামাল দল এবং রানার-আপ হয় ধানমন্ডি ৩২ দল।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রবাসী শিল্পীরা দেশাত্মবোধক ও বাংলা গানের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্র ছাত্রলীগ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা পৌঁছে দেয়।
