সংস্কৃতি প্রতিনিধি: ২১ মে ২০২৫ পরম্পরার ‘গানে দুজনে’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা ও সাব কন্টিনেন্টাল মিউজিক ডিপার্টমেন্ট এর প্রধান, গজল শিল্পী ও শিক্ষক মনজুরুল ইসলাম।
পল্লব সান্যাল জন্ম গ্রহণ করেন পাবনা শহরে। তবলায় হাতেখড়ি পাঁচ বছর বয়সে, তাঁর বাবা শরীরের সান্যাল এর কাছে। ১৯৮৫ সালে পিতৃ বিয়োগের পর ঢাকায় কামরুজ্জামান মনী’র কাছে পুনরায় তালিম গ্রহণ শুরু করেন। পাশাপাশি ১৯৯৩ সাল থেকে নিজেকে পেশাদার তবলা শিল্পী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেন। এরপর ২০২৩ সাল থেকে উপমহাদেশের প্রখ্যাত তবলা শিল্পী পন্ডিত কুমার বসুর কাছে পুনরায় তালিম নেন। তিনি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ও পেশাদার তবলা শিল্পী হিসেবে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং গুরুর কাছে তালিম নিয়ে যাচ্ছেন।
তিনি মূলত একজন তবলা শিল্পী হলেও সুরকার ও সংগীত পরিচালক হিসেবে বেশ সমাদৃত। অসাধারণ সুর করেন তিনি। পরে মূল অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর গান গেয়ে মুগ্ধতা ছড়ান বরেণ্য সংগীতশিল্পী মনজুরুল ইসলাম ও সঞ্চিতা রাখি।
এমন মহতী উদ্যোগ অব্যাহত থাকুক। উনাদের উদ্যোগ সফলতা পাক।
