নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের চন্দনকান্দি ইটাখলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ শালা-দুলাভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোণা জেলা শাখা।
অভিযানে প্রথমে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুলাভাইয়ের কাছ থেকে আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ সফল অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মোট ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণে ডিএনসি’র এমন সাহসী ও নিরলস ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বমহলে। দিন-রাত কাজ করে সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কাজ করে যাচ্ছে সংস্থাটি।
মাদককে না বলি, সুন্দর ও সুস্থ সমাজ গড়ি।
