জবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে নিজস্ব বাস সার্ভিস চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দেশের ৭টি বিভাগীয় শহরের উদ্দেশ্যে একে একে বাসগুলো ছেড়ে যায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঈদযাত্রায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত বাস ভাড়ার চাপ থেকে স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা ব্যাগপত্র নিয়ে ক্যাম্পাসে জড়ো হন। পরে নির্ধারিত সময়ে বাসগুলো চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের উদ্দেশ্যে রওনা দেয়।
শিক্ষার্থীরা জানান, ঈদকে কেন্দ্র করে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট সংকট ও দীর্ঘ যানজটের কারণে বাড়ি ফেরা অনেক সময় কষ্টকর হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, নিজ ক্যাম্পাস থেকে সরাসরি বাড়ির পথে যাত্রা করতে পারায় সময় ও খরচ দুটোই কমেছে। বিশেষ করে দূরপাল্লার যাত্রায় নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবহন নিশ্চিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে সন্তোষ দেখা গেছে।
এদিকে বাস ছাড়ার সময় ক্যাম্পাস এলাকায় উৎসবমুখর পরিবেশ। লক্ষ্য করা যায়। সহপাঠীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে আনন্দঘন পরিবেশে বাড়ির পথে রওনা দেন।
Comments
Previous Articleরামিসা হত্যা: আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী
সংশ্লিষ্ট খবর
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
