নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে স্বতন্ত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সৈয়দ রাব্বি। তাঁর এই ঘোষণাকে ঘিরে কমিউনিটির বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা ও আগ্রহ।
রাব্বী সৈয়দ বলেন, বাংলাদেশ সোসাইটিকে আরও আধুনিক, স্বচ্ছ ও সদস্যবান্ধব সংগঠনে পরিণত করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি জানান, প্রবাসীদের অধিকার, নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা এবং সামাজিক কার্যক্রমকে আরও শক্তিশালী করাই হবে তাঁর মূল অগ্রাধিকার।
তিনি আরও বলেন, “বাংলাদেশ সোসাইটি শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের আবেগ ও ঐক্যের প্রতীক। সকলের সহযোগিতা পেলে আমি সদস্যদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই।”
কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকার কারণে ইতোমধ্যে তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, নিউইয়র্কভিত্তিক বাংলাদেশ সোসাইটি প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন হিসেবে পরিচিত। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন প্যানেলের মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে।
