নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলার থাইপালং এলাকায় ‘জয় বাংলা’ লেখা কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ছেলেকে ছাড়িয়ে আনতে গেলে হামলার শিকার হন তার মা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে থাইপালং এলাকায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানকে আটক করে নিয়ে যায় বিএনপির নেতাকর্মীরা এমন অভিযোগ করেন স্বজনরা।
পরিবারের দাবি, ছেলেকে ছাড়িয়ে আনতে গেলে আব্দুর রহমানের মায়ের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
