ফোরটিন ডেস্ক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারার একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সকালে বারিধারা থেকে গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে প্রথমে গুলশান থানায় নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটির সাবেক এই মেয়রের বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা রয়েছে।
