নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। কমিটিতে সভাপতি হিসেবে গৌতম দাস রনি এবং সাধারণ সম্পাদক হিসেবে জামিদুল আলম পরশ মনোনীত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে শেখ শাহা আলী, হৃদয় দস্তগীর, মো: সাখাওয়াত হোসেন সিফাত, রাফসান রাফায়েত, মোক্তার হোসেন, মোহাম্মদ সারোয়ার, নূর আলম চাঁদ, মো: আসিফ নেওয়াজ, আহসান কবির ও আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: মাহমুদ বিন সাজিদ খান, মো: ইমন হোসেন, মণীষা বিশ্বাস, এ. আর. আরিফ, মিঠুন বিশ্বাস, মোহাম্মদ সামিউল হক ও আল ইমরান।। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: সূর্য ইসলাম, এ. এস. আকন্দ, মো: খোকন মিয়া, মো: রবিউল ইসলাম রাকিব ও অস্মিত মজুমদার অর্ঘ্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই নতুন নেতৃত্বের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির নেতারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
