যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল Channel 14-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন তরুণ সংবাদকর্মী আসাদুল আলম। সম্প্রতি চ্যানেলটির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব প্রদান করা হয়।
জানা গেছে, ক্যাম্পাসে আসাদুল আলম দীর্ঘদিন ধরে জাবির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের নানা অর্জন নিয়ে কাজ করে আসছেন। তার এই অভিজ্ঞতা ও দক্ষতাকে বিবেচনায় নিয়েই তাকে Channel 14-এর জাবি প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব সম্পর্কে আসাদুল আলম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো দেশ-বিদেশের দর্শকদের সামনে তুলে ধরাই তার মূল লক্ষ্য। পাশাপাশি ক্যাম্পাসের সমসাময়িক ঘটনাগুলোও নিরপেক্ষভাবে উপস্থাপন করতে চান তিনি।
Channel 14 কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শক্তিশালী সংবাদ কাভারেজ নিশ্চিত করতে তারা দক্ষ ও প্রতিশ্রুতিশীল প্রতিনিধিদের যুক্ত করছে। এরই ধারাবাহিকতায় আসাদুল আলমকে জাবি প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মিডিয়া অঙ্গনে তার এই নতুন যাত্রা সফল হবে—এমন প্রত্যাশা সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।
