জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া–কে ঘিরে ব্যক্তিগত সম্পর্ক ও আর্থিক লেনদেন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
বিভিন্ন সূত্রের দাবি, তার কলেজপড়ুয়া প্রাক্তন প্রেমিকা তাইয়েবা ইসলাম সায়মার মোবাইল এসএমএস ডাটা ও ব্যাংক লেনদেনের তথ্যে কিছু আর্থিক কার্যক্রমের ইঙ্গিত পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, সায়মার একটি মোবাইল নম্বরের এসএমএস ডাটায় আসিফ মাহমুদের ব্যক্তিগত নম্বর থেকে পাঠানো একটি বার্তা রয়েছে, যা অভিমান ভাঙানোর ধরনের বলে উল্লেখ করা হচ্ছে।
একই সময়ের কাছাকাছি সায়মার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক দফায় অর্থ জমার তথ্যও সামনে এসেছে বলে দাবি করা হয়েছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৪ আগস্ট তার অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা পাঠানো হয়। পরদিন আবারও ৫০ হাজার টাকা জমা হয়। পরে আরও কিছু লেনদেন মিলিয়ে মোট প্রায় দুই লাখ টাকার আর্থিক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, একজন কলেজপড়ুয়া ও বেকার ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে স্বল্প সময়ের মধ্যে এমন অঙ্কের লেনদেন অস্বাভাবিক মনে হতে পারে। বিশেষ করে ওই অর্থ জমার সময়ের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের ঘটনার সময় কাছাকাছি হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করা হচ্ছে।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করেন আসিফ মাহমুদ। বুধবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৬১৩ টাকা রয়েছে।
তবে একই সময়ে তার প্রাক্তন প্রেমিকার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক দফা অর্থ লেনদেনের তথ্য সামনে আসায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট তথ্যগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
