জাতীয় সংসদ সদস্য ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা বলেছেন, খুলনা, বরিশাল ও রাজশাহীকে আওয়ামী লীগ ‘বিদেশের মতো’ করে ফেলেছে। সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিন এর সঙ্গে এক আলোচনানুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে রুমিন ফারহানা বলেন, “আমি তো খুলনায় গিয়েছি, কয়েকবার বরিশাল ও রাজশাহীতে গিয়েছি। আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে আওয়ামী লীগ। দেখার মতো। সেখানে যখন আমি আমার গরিব এলাকাতে আসি, মানুষগুলোর জন্য আমার কষ্ট লাগে।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও তিনি জয়লাভ করেন।
এর আগে গত ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
