আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীরকে আটক করা রাখা হয়েছে। একজন পেশাদার সাংবাদিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে গণমাধ্যমে কাজ করে আসছেন। মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তাঁর ভূমিকা সর্বজনবিদিত।
আমরা বিশ্বাস করি, স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। কোনো সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের কারণে হয়রানি বা আটক গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এবং এটি সমাজে উদ্বেগের সৃষ্টি করে।
অতএব, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি—সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পর্যালোচনা করে অবিলম্বে তাঁর মুক্তির ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে আমরা সকল সাংবাদিকের মুক্তি, নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। আশা করি নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার স্বার্থে গঠনমূলক সমালোচনা করার সুযোগ করে দেবেন।
