নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সভাপতিসহ ৬ পদে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীররা জয়ী হয়েছে।
মঙ্গলবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১০ টার দিকে ফলঘোষণা করা হয়।
নোয়াখালী আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী বি এম জাকারিয়া ২৪৫ ভোটে জয়লাভ করেছে।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের মোশাররফ হোসেন মাসুদ ২৭০ ভোট পেয়ে জয়লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপিপন্থী প্যানেলের তুহিন চৌধুরী পেয়েছেন ২১৭ ভোট।
এছাড়া সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলের জয়লাভ করেছে।
আর সভাপতিসহ ৬ পদে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীররা জয়ী হয়েছে।
