নাসরীন সুলতানা
সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আপনারা নিশ্চয়ই তাসনিম জারার কাশ্মিরি শাল পাওয়ার পর সেটি গায়ে জড়িয়ে হাসির খই ফোটা ভিডিওটি ইতোমধ্যে দেখেছেন। সারাদিন টকশোতে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে হেনতেন করে ফেলা জামায়েত প্রধানের গোপন বৈঠকের কথাও জেনেছেন। আমাদের আইন উপদেষ্টার ভারতীয় দূতাবাসে দাওয়াত খাওয়ার হাস্যজ্জ্বোল ছবি নিশ্চয়ই দেখেছেন।
এই জানা দেখার বাইরে আরো কত কী থাকতে পারে সেটি অনুমান করুন। জ্বি, সারাদিন মুখে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভারতের সাথে গত ১৭ বছরে করা একটিও চুক্তি বাতিল না করা এই সরকার গত ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে সবচেয়ে বেশি আমদানি করেছে।
সরকার প্রয়োজন মনে করলে আমদানি করতেই পারে। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতেই পারে। তাতে কোন সমস্যা নেই। সমস্যা হলো সারাদিন নিজে চুপিচুপি যোগাযোগ রক্ষা করে, সকর রকম সু্বিধা ভোগ করে দেশের ভেতরে সাধারণ মানুষকে প্রতিবেশীর বিরুদ্ধে উসকে দিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে তার কোন যৌক্তিক ব্যাখ্যা তাদের কাছে নেই। বরং তারা প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করে চলেছে একমাত্র আওয়ামী লীগ ভারত প্রেমী আর তারা ধোয়া তুলসীপাতা।
গত ১৭ মাসের বাংলাদেশ পর্যবেক্ষণ করে ভোটকেন্দ্রে যাবেন কিনা সিদ্ধান্ত নিন।
