হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে শুক্রবার কোনো পত্রিকাই প্রকাশ করা হয়নি।
পত্রিকা দুটির সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার রাতের আকস্মিক হামলার পরপরই কর্মীদের দ্রুত অফিস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অফিসে সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনলাইন বিভাগের দু’জন সংবাদকর্মী জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগে তাদের প্রযুক্তিগত সেটআপ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। নতুন করে হামলার আশঙ্কায় অনেকেই অফিসে ফিরবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তায় ভুগছেন।
শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, প্রথম আলোর চারতলা ভবনটি ব্যাপকভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকটি স্থান থেকে তখনও ধোঁয়া উঠতে দেখা যায়। ভবনটিতে প্রথম আলোর বিভিন্ন বিভাগ ছাড়াও প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা এবং মার্কেটিং ও মানবসম্পদ বিভাগের কার্যালয় ছিল।
ডেইলি স্টারের কার্যালয়েও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। দুর্বৃত্তরা মনিটর, সিপিইউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ভেঙে ফেলার পাশাপাশি কিছু সরঞ্জাম নিয়ে গেছে। হামলার সময় ভবনের ভেতরে পত্রিকা দুটির একাধিক কর্মী আটকে পড়েছিলেন বলেও জানা গেছে।
এদিকে ছাপাখানার নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন এই দুটি পত্রিকার কোনোটিই শুক্রবার প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়
