বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে দেশেই কোনো ষড়যন্ত্র থাকুক না কেন, তা তার দেশে আসা থামাতে পারবে না, এবং সব নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে সামনে আসার আহ্বান জানিয়ে বলেছেন ষড়যন্ত্র থেমে নেই।
লন্ডনের বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশে ষড়যন্ত্র থেমে নেই, এই নির্বাচনও খুব সহজ নয়। তাই সকলে ঐক্যবদ্ধ থাকুন।” তিনি উল্লেখ করেন যে রাজনৈতিক প্রতিকূলতা ও ষড়যন্ত্র থাকা সত্ত্বেও জনগণের সদিচ্ছা ও ঐক্যের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।
তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা করেছেন যে তিনি ২৫ ডিসেম্বরে দীর্ঘ নির্বাসনের পর বাংলাদেশে ফিরবেন, দেশবাসীর সমর্থন ও প্রত্যাশাকে সামনে রেখে। এই ঘোষণা বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার আগমনের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এবং বিএনপি সমর্থকদের ঐক্যই আগামী দিনে দলের মূল শক্তি হিসেবে কাজ করবে। দেশ স্বাধীনতার বিরোধি শক্তি এখন তৎপর। বিজয়ের মাসে তারা বিজয় দিবসকে অপমান করছে। এবং সুপরিকল্পিত ভাবে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে যেন তারেক রহমান দেশে ফিরতে না পারেন এবং নির্বাচন বাতিল হয়ে যায়। উল্লেখ গত বছর জুলাইয়ে তথাকথিত আন্দোলনের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশ বিরোধী শক্তি। এখন নির্বাচন হলে তারা ক্ষমতা হারাবে, আবার তাদের ফিরে যেতে হবে কোন না কোন দলের লুঙ্গির নিচে। দেশ বিরোধী শক্তি কোন ভাবেই নির্বাচন হতে দেবে না বলে ধারনা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।
