সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার ১৪ ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ অভিযোগটি করেন।
অভিযোগে আরও যাদের নাম রয়েছে, তারা হলেন মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
এদিন রাতেই জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি প্রধান জানান, জিজ্ঞাসাবাদের সময় কিছু বিষয়ে সন্তোষজনক উত্তর না পাওয়ায় আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মামলার আইনি কার্যক্রম চলমান থাকায় আপাতত তাকে ডিবি কার্যালয়েই রাখা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
