নিজস্ব প্রতিনিধি
রাজধানীর আগারগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন উপলক্ষে গরীব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার ইফতারের আগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির সাবেক নেতাকর্মীরা। এসময় তারা পথচারী ও অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, আজ এমন এক পরিস্থিতিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে হচ্ছে। যখন অবৈধ ইউনূস সরকার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে অবৈধ অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ করেছে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতাকামী সিংহভাগ জনগণ আওয়ামী লীগের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই আমরা সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ অনতিবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
