নিউ ইয়র্কের প্রসিদ্ধ আইনজীবী এটর্নি মঈন চৌধুরী দীর্ঘদিন ধরেই প্রবাসীদের আইনি সহায়তা দিয়ে আসছেন। নিউ ইয়র্কে বাঙালি কমিউনিটির আস্তার নাম আজ মঈন চৌধুরী। তাঁরই দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে তিনি রচনা করেছেন ইমিগ্রেশন বিষয়ক গ্রন্থ দ্য রোড টু আমেরিকা। বইটি এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে।
প্রতিটি অভিবাসীর গল্প শুরু হয় একটি প্রশ্ন দিয়ে: আমেরিকায় বৈধভাবে আসা এত কঠিন কেন?
দীর্ঘদিনের কোর্টের অভিজ্ঞতা, কমিউনিটির কাজ, এবং হাজারো বাস্তব মানবিক গল্প থেকে আইনজীবী মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অন্তরালের সকল তথ্য তুলে ধরেছেন বইটিতে
আশ্রয়প্রার্থীদের পক্ষে লড়াই করা থেকে শুরু করে অবৈধ অভিবাসী পরিবারগুলোকে বৈধতার পথে এগিয়ে নেওয়া থেকে শুরু মঈন চৌধুরী তুলে ধরেন সেই আবেগঘন ও আইনি সংগ্রামগুলো, যা একজন অভিবাসীর যাত্রা পথে মোকাবেলা করতে হয়। তিনি বইটি লিখেছেন কোনো রাজনীতিবিদ বা আমলাতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে নয়; বরং এমন একজন আইনজীবী হিসেবে, যিনি মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং এখনও আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখেন।
The Road to America: Immigration Hardship—এই গ্রন্থটি স্মৃতিকথা, আইন, ও নৈতিক ভাবনার এক মেলবন্ধন। এটি পাঠকদের নীতি-নির্ধারণ ও কাগজপত্রের বাইরে গিয়ে প্রতিটি মামলার পেছনে থাকা মানবিক মননকে পাঠকের সামনে উপস্থাপন করেছেন।
একজন অভিবাসী, স্বপ্নবাজ, আইনজীবী, এবং ভালো জীবনের স্বপ্নে পথচলায় প্রতিটি পরিবারের জন্য একটি অবশ্যপাঠ্য বই।
