ফোরটিন ডেস্ক : ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে। দলটির সংশ্লিষ্ট সূত্রের বরাতে দাবি করা হচ্ছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার কথিত ঐতিহাসিক ‘স্বদেশ প্রত্যাবর্তন’ বহরে তাঁকে বহনকারী বিশেষ উড়োজাহাজের সঙ্গে অংশ নেবে অন্তত ৫০টি বিশেষ নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন প্রাইভেট জেট বিমান।
দলীয় সূত্রের দাবি অনুযায়ী, বহুল আলোচিত এই প্রত্যাবর্তন বহরে সারা বিশ্ব থেকে খ্যাতনামা আন্তর্জাতিক সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরাসরি যোগ দেবেন। শেখ হাসিনার দেশে ফেরার পুরো মুহূর্তটি বিশ্বের শীর্ষস্থানীয় একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সরাসরি লাইভ সম্প্রচার করবে বলেও প্রচার চালানো হচ্ছে।
এ ছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মী ও সমর্থকেরা সম্মিলিতভাবে একই বহরে তাঁর সঙ্গে দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।
