লেখকঃ শামীম আহমেদ
আপনি ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর ব্যক্তিগত বাড়ি যেটার দাবী ছেড়ে দিয়ে তার পরিবার সেটিকে জাদুঘর বানাতে দিল, সেটি পুড়িয়ে দিলেন। কেবল পুড়িয়ে দিয়েই ক্ষ্যান্ত হলেন না, তারপর সেটিকে গুঁড়িয়ে দিলেন।
সারা বাংলাদেশের প্রতিটি বাড়ি গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিলেও তো সেটি ধানমন্ডি ৩২ ভাঙার সমান প্রতিশোধ হবে না। আর আপনারা বলছেন আওয়ামী লীগ প্রতিশোধ নিচ্ছে?
পদ্দা সেতু আটকে রাখায় আপনারা বলছেন নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা অরাজকতা কায়েম করছে।
আচ্ছা? ধানমন্ডি ৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেবার সময় বলেছিলেন বিএনপি-জামাত-এনসিপি-ইউনুস গ্যাং এর সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে? কেন বলেন নাই?
আওয়ামী লীগ কিসের নিষিদ্ধ দল? ষড়যন্ত্র করে বিএনপি-জামাত-ইউনুস-এনসিপি ৪০০ মানুষ হত্যা করল। বিএনপি-জামাত-ইউনুস-এনসিপি হবে বাংলাদেশের মাটিতে চিরতরে নিষিদ্ধ।
কীসের সন্ত্রাসের কথা বলছেন? দুই বছরে আওয়ামী লীগের সাড়ে ৫ লক্ষ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। লক্ষাধিক নেতা-কর্মী মৌলবাদীদের হাত থেকে জীবন বাঁচাতে দেশ ছেড়েছে কারণ আর্মি-পুলিশ সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। দশ হাজারের বেশী আওয়ামী লীগ নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, কেবল তুরাগে ভেসে উঠেছে ৩ হাজার লাশ। কার সন্ত্রাসের কথা বলছেন? কাদের সন্ত্রাসের কথা বলছেন?
১৯৭১ সালের মার্চ মাসে আমাদের যার যা কিছু ছিল তাই নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল। রাস্তায় ব্যারিকেড দিয়েছে, আগুন দিয়েছে, রাস্তা কেটেছে। সেগুলো সন্ত্রাস ছিল? ১৯৭১ সালের লড়াই ছিল পাকিস্তানের বিরুদ্ধে, ২০২৬ এর লড়াইও সেই পাকিস্তানের সর্বনিম্ন নাগরিক পাকি সেনাদের আদর্শিক বীর্যসন্তানদের বিরুদ্ধে। সেটা কেন সন্ত্রাস হবে?
গত সপ্তাহখানেক যত ককটেল, বোমাবাজি হয়েছে, বাসে-গাড়িতে আগুন দেয়া হয়েছে, সেগুলো করেছে বিএনপি জামাত।
আওয়ামী লীগ কীসের সন্ত্রাস করেছে? দুই বছর ধরে আমরা ক্রমাগত আপনাদের অনুরোধ করেছি আসেন reconciliation করি, আসেন বসি, আসেন কথা বলি, আসেন পাকিবীর্যদের হাত থেকে দেশকে রক্ষা করি। আপনারা শুনলেন না। মারতেই থাকলেন। সেনাবাহিনীকে কব্জা করে মারতে থাকলেন। পুলিশকে দিয়ে মারতে থাকলেন। দুই বছর! দেয়ালে পিঠ ঠেকে গেছে।
এখন তো প্রতিরোধ করবেই। আওয়ামী লীগ তো বিএনপি না যে ক্ষমতা থেকে বিদায় নিলে অন্য দলে যোগ দিবে। আপনারা ভাবলেন আপনাদের মতো ১৭ বছর আওয়ামী লীগ মুখ গুঁজে থাকবে?
শেখ হাসিনা এখনও আসেনি, তাতেই দেশের চারিদিকে তাকান। আপনি যাদের নিষিদ্ধ আওয়ামী লীগ ভাবছেন, ওটা কোন দল নয় – ওটা বাংলাদেশ। আপনি যাদের লীগের সন্ত্রাসী ভাবছেন, ওরা লীগ নয় – বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ।
আপনি দেশটাকে ধ্বংস করে দেশপ্রেমিক হবেন, আর আওয়ামী লীগ দেশকে বাঁচাতে গেলে সন্ত্রাসী হবে? ফ্যাসিস্ট হবে?
দু’বছর বাংলাদেশে পাকি*স্তান কায়েম করার পর এখন সবচেয়ে সবচেয়ে সুন্দর, মধুর গর্বের শব্দটিই হচ্ছে ফ্যাসিস্ট। বাংলাদেশে ফ্যাসিস্টের ধারণা পাল্টে গেছে। যারা মুক্তিযুদ্ধের পক্ষে, উন্নতির পক্ষে, ন্যায়ের পক্ষে – তারাই ফ্যাসিস্ট।
বাংলাদেশে ফ্যাসিস্টের রাজত্বই কায়েম করতে হবে। যে ফ্যাসিস্ট রাজাকার-লালবদরদের কালো থাবা ১৯৭১ এর মতো আরেকবার গুঁড়িয়ে দেবে।
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।
জয় শেখ হাসিনা।
