সিলেটে ঐতিহ্যবাহী ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ‘BBHS Family Night’ ২৬ সেপ্টেম্বর
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান Blue Bird High School and College-এর প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “BBHS Family Night”। “Relive a Day in Blue Bird” স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে স্মৃতিচারণের পাশাপাশি থাকবে গান, খেলাধুলা, পারিবারিক বিনোদন ও নানা আয়োজন।
আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় নিউইয়র্কের ব্রেন্টউডে La Estacion, 22 1st Ave, Brentwood, NY 11717-এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘BBHS Family Night’-এ থাকবে লাইভ মিউজিক, শিশুদের গেমস, ফ্যামিলি গেমস, কিডস প্লেজোন, র্যাফেল ড্র, বুফে ডিনার এবং আরও নানা চমকপ্রদ আয়োজন। ফলে পরিবারসহ অংশগ্রহণকারীদের জন্য দিনটি আনন্দ ও স্মৃতিচারণে ভরপুর হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জনপ্রতি ৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
প্রবাসে বসবাসরত ব্লু বার্ডের সাবেক শিক্ষার্থীদের দীর্ঘদিনের বন্ধন ও শৈশবের স্মৃতি নতুন করে উদযাপনের লক্ষ্যেই এ আয়োজন। অনুষ্ঠানের মূল বার্তা হিসেবে রাখা হয়েছে, “Once a Blue Bird, Always a Blue Bird” এবং “Same Roots • Forever Connected”।
আয়োজকদের প্রত্যাশা, নিউইয়র্কসহ আশপাশের এলাকায় বসবাসরত ব্লু বার্ড পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘BBHS Family Night’ একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে।
