টেক্সাস, ১৫ আগস্ট: জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পশ্চিম) এর সভাপতি রবি আলম।
অনষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল বরকত এবং প্রাক্তন ডাকসু সদস্য নাহিদা নাসরিন। এছাড়া আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ টেক্সাসের সভাপতি সৈয়দ মনোয়ার রেশাদ এবং টেক্সাস সাউথ আওয়ামী লীগের সভাপতি আনিসউর রহমান।
অনুষ্ঠানে জাতির পতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা নিয়ে নাটক পরিবেশিত হয়, পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন বঙ্গবন্ধু পরিষদ টেক্সাস ও আওয়ামী লীগের কর্মীরা।
Comments
