নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক এই শিক্ষার্থী ২০২৩ সালে প্রতিষ্ঠানটিতে ইন্টার্নশিপ চলাকালীন গাড়িটির আন্ডারবডি তৈরির জটিল প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন।
গাড়ির প্রচলিত একাধিক ধাতব পাত জোড়া দেওয়ার পদ্ধতির বদলে পুরো আন্ডারবডিকে এক টুকরো ঢালাই যন্ত্রাংশে রূপ দেওয়ার লক্ষ্য নেয় টেসলা।
এই চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি করা হয় বিশেষ অ্যালুমিনিয়াম অ্যালয়। সেই সময়ে তারেক সরোয়ারের মূল দায়িত্ব ছিল তীব্র আবহাওয়ায় যন্ত্রাংশটির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব, কার্যকারিতা ও উপাদানের আচরণ বিশ্লেষণ করা। তাঁর মূল্যায়নের ওপর ভিত্তি করেই চূড়ান্ত নকশা অনুমোদন পায়।
তারেকের ভাষ্যমতে, উত্তর আমেরিকায় এত বড় যন্ত্রাংশ একবারে ঢালাই করার নজির বিরল, যেখানে মাত্র পাঁচ সেকেন্ডে একটি করে আন্ডারবডি তৈরির প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করে টেসলা।
তিন বছর পর গাড়িটির পূর্ণাঙ্গ রূপ প্রকাশ্যে আসার পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। বড় উদ্ভাবনের নেপথ্যে উপাদান বিশ্লেষণ ও জটিল কারিগরি সিদ্ধান্তের গুরুত্বই ফুটে উঠেছে তাঁর এই অর্জনে।
