নিজস্ব প্রতিবেদক
ধর্মভিত্তিক রাজনীতি ও আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আজিজুল ইসলাম। তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ওই পোস্টে তিনি ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনকারীদের ‘ধর্ম ব্যবসায়ী’ আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন, ইরানে মুসলমানদের ওপর হামলার ঘটনায় কেন তারা প্রতিবাদ করেননি।
আজিজুল ইসলাম লেখেন, “ধর্ম ব্যবসায়ীরা কেমন আছেন আপনারা? ইহুদিদের হাতে ইরানের মুসলমান ভাইদের হত্যার প্রতিবাদ করলেন না কেন?”
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে নির্বাচিতভাবে প্রতিবাদ করা হয়েছে বলে অভিযোগ তুলে এর বলেন, এসবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিলো।
এছাড়া তিনি দাবি করেন, অতীতে বিভিন্ন আন্দোলনের মূল লক্ষ্য ছিল রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন, আদর্শগত অবস্থান নয়। ফিলিস্তিন ইস্যুতেও যথাযথ প্রতিবাদ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করলেও অনেকে সমালোচনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
