আমিনুল হক পলাশ
তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী দুইদিন আগে গণমাধ্যমে একটা প্রেস নোট পাঠিয়েছে।
এতে দাবি করা হয়েছে “গত দুই মাসে সরকারের উপর জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে আমরা দেখছি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর জনগণের আস্থা ফিরে এসেছে।”‘
স্বভাবতই গণমাধ্যমগুলো সেটা প্রচার করেছে। চলে দেখি এটার পাবলিক রিএকশন কি।
চ্যানেল আইয়ের ফেসবুক পেজে প্রচারিত এই প্রেসনোটের পোস্টে ২ লাখ ৪৯ হাজার রিএকশনের মাঝে হা হা পড়েছে ২ লাখ ২০ হাজার, শতকরা হিসেবে যা ৮৮% ।
খোদ বিএনপির অফিসিয়াল পেজে প্রকাশিত পোস্টে ৯১ হাজার রিএকশনের মাঝে ৮২ হাজার হা হা, শতকরা হিসেবে ৯০% ।
এইসব রিএকশন এবং কমেন্ট বক্সের গালাগালি দেখেই বুঝা যাচ্ছে কি পরিমাণ আস্থা ফিরে এসেছে জণগণের মাঝে। একেবারে খাল কেটে আস্থা নিয়ে আসার মতো অবস্থা!
মুচলেকা দিয়ে সাজানো নির্বাচনের সরকার গঠনের মাত্র দুই মাসে জনবিচ্ছিন্ন হয়ে পড়ার বিরল রেকর্ড করেছে তারেক সরকার। তাতেও অবশ্য গলাবাজি বন্ধ হবে না। কে জানে নতুন করে আস্থা কার্ডও চালু করে দিতে পারে।
মামুনুনর রশিদ ভাই এই সরকারকে ৬ মাস সময় দিয়েছিলেন। সেটাকেও দেখি অনেক বেশি মনে হচ্ছে!
