লেখকঃনাসরীন সুলতানা
সৌদি আরব এক বর্বর দেশ। এমন কাজ অন্য কারো সাথে ঘটলেও সেই কাজের নিন্দা করা উচিৎ। আর একজন সাংসদ হয়ে নিজ দেশের মানুষের সাথে এমন বর্বরতাকে সাফাই গাওয়া শুধু সেই বর্বরতাকে জাস্টিফাই করা নয়, বরং নিজের স্বরূপ প্রকাশ করা।
তিনি কি বলতে পারবেন যে জীবনে কোন পাপ করেননি?
একটু আগে এই সাংসদের টকশোর বক্তব্য শুনছিলাম। তার দেশের অর্থনীতি সম্পর্কে ন্যুনতম ধারণা নেই, দেশের অর্থনীতিতে নারী শ্রমিকের কন্ট্রিবিউশান সম্পর্কে কোন ধারণা নেই। বিএনপির সিল গায়ে লাগিয়ে এক সাক্ষাৎ জামায়েত নেতার মতো মাহরাম নিয়ে কথা বলছিলেন। এই দেশের কত পরিবারে চুলা জ্বলে, হাড়িতে ভাত উঠে নারীদের বাসা বাড়িতে, গার্মেন্টসে কাজের বিনিময়ে।
সরকারের দায়িত্ব বিদেশে তার শ্রমিকের নিরাপত্তা রক্ষা করা। সরকারের উচিত এই ঘৃণ্য কাজের সমালোচনা করা,সৌদি সরকারকে জবাবদিহিতার আওতায় আনা, ক্ষতিপূরণ দিতে বাধ্য করা। সে না করে একজন সরকারি দলের এমপি রীতিমতো অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলছেন। তারা কীভাবে প্রত্যাশা করে জনগণের ট্যাক্সের টাকায় তাদের পোষা হবে?
