নিজস্ব প্রতিনিধি
একদিকে দেশজুড়ে হামের টিকা সংকটে শিশুদের মৃত্যু আর হাহাকার, অন্যদিকে দেশের এমন চরম সংকটকালীন মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিনেমা দেখার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সাধারণ মানুষ ও নেটিজেনরা বর্তমান সরকারের অদূরদর্শিতা এবং জনগণের প্রতি উদাসীনতাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করছেন।
দেশের জ্বালানি সংকট, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং সাম্প্রতিক হামের টিকা সংকটে যখন জনজীবন বিপর্যস্ত, তখন প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন আচরণকে ‘অমানবিক’ বলে আখ্যা দিচ্ছেন অনেকে। বিশেষ করে হাসপাতালে যখন টিকার অভাবে শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন প্রধানমন্ত্রী নিজের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সিনেমা হলে সময় কাটানোয় নেটিজেনরা প্রশ্ন তুলেছেন দেশের মানুষের কষ্টের চেয়ে বিনোদন কি বড়?
সামাজিক যোগাযোগ মাধ্যমে আবির হোসেন নামে একজন লিখেছেন,
“বিএনপি সরকার যখন দেশ পরিচালনা করে তখন দেশে শুধু সংকটই তৈরি হয়। তারা কেবল নিজেদের ভালো থাকা নিয়েই ব্যস্ত। অনেকেই তাই তারেক রহমানকে ‘খাম্বা তারেক’ বলে ডাকে।”
ফেসবুক পেজ ‘টিম ৭১’ বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে লিখেছে,
“পার্থক্যটা দেখুন: আজও হামের আলামত নিয়ে প্রায় শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, আর সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই।”
দেশের এই ক্রান্তিকালে সাধারণ মানুষ বারবার ফিরে তাকাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের দিকে। যেকোনো দুর্যোগ বা সংকটে শেখ হাসিনা যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিতেন, তা আজ সাধারণ মানুষের মুখে মুখে। তিনি সংকটের সময় ঘরে বসে থাকতেন না; বরং ছুটে যেতেন হাসপাতালে। রোগীদের খোঁজ নিতেন এবং সরাসরি তদারকির মাধ্যমে সমাধান নিশ্চিত করতেন।
শেখ হাসিনার মানবিকতা ও সংকট মোকাবিলার দক্ষতা নিয়ে মো. রাজু নামে একজন ফেসবুকে লিখেছেন,
“অর্থনৈতিক মুক্তি থেকে বৈশ্বিক সংকট! প্রতিটি ক্রান্তিলগ্নে তাঁর (শেখ হাসিনা) দৃঢ় নেতৃত্বেই দাঁড়িয়ে থাকতো বাংলাদেশ মাথা উঁচু করে। দুর্যোগে আশ্রয়, সংকটে সমাধান! তিনি থাকতেই ভরসা ছিল, আর আজ তাঁর অভাবে নিঃশব্দে হাহাকার অনুভূত হচ্ছে। তিনি বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা—’THE BEST CRISIS MANAGEMENT HERO’।”
অন্য এক ব্যবহারকারী রানা আহমেদ লিখেছেন,
“এই অভিশপ্ত সময়কে দূর করার জন্য জননেত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই।”
বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনায় জনজীবন যখন নাভিশ্বাস। তখন মানুষ শেখ হাসিনার সেই “মানবিক সরকার” ও “জনবান্ধব নীতি”র অভাব তীব্রভাবে অনুভব করছে। নেটিজেনদের মতে, যেখানে একজন রাষ্ট্রপ্রধানের উচিত ছিল হাসপাতাল পরিদর্শন করা এবং টিকা আমদানিতে জরুরি পদক্ষেপ নেওয়া। সেখানে সিনেমা দেখে সময় কাটানো জনগণের সাথে এক ধরনের উপহাস।
এই সংকটকালীন পরিস্থিতিতে সরকারের এমন নির্লিপ্ততা দেশকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষক ও সাধারণ নাগরিকরা।
