নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিউইয়র্কের Jamaica Muslim Center (JMC)-এর উদ্যোগে শুক্রবার ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করে ঈদের নামাজ আদায় করেন এবং আনন্দ ভাগাভাগি করেন।
সকাল ৮টায় অনুষ্ঠিত প্রথম জামাতে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র Zohran Mamdani। তিনি মুসলিম কমিউনিটির উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন JMC-এর প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ারসহ কমিউনিটির আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। বক্তারা ঈদের শিক্ষা—ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির কথা তুলে ধরেন এবং কমিউনিটির ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
ঈদের নামাজ শেষে মসজিদের বাইরে হাজার হাজার মুসল্লির মধ্যে মিষ্টি, সিঙ্গারা ও চা বিতরণ করা হয়। ঈদের আনন্দকে আরও উৎসবমুখর করে তুলতে এই আয়োজন করেন কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাদের শিশির (CIP), যিনি “অল কাউন্টি হোম কেয়ার” ও “নবান্ন”-এর কর্ণধার ও CEO।
খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন নিউইয়র্ক থেকে প্রকাশিত ইংরেজি ম্যাগাজিন The New York Editorial-এর প্রধান সম্পাদক এবং প্রিন্টিং প্রতিষ্ঠান IJ Creative Solutions-এর COO মুহাম্মদ কামরুল ইসলাম সনিসহ আরও অনেক স্বেচ্ছাসেবক।
ঈদের এই আয়োজন নিউইয়র্কের মুসলিম কমিউনিটির মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক সুন্দর মিলনমেলায় পরিণত হয়।
