নিজস্ব প্রতিনিধি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন
ডা. রফিকুল জানান, “এয়ার অ্যাম্বুলেন্সটি সাড়ে তিন ঘণ্টা ভ্রমণ করে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ওনাকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ওনাকে হাসপাতালে নিউরো ডিপার্টমেন্টের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সাড়ে তিন ঘণ্টার যাত্রায় কোনো জটিলতা হয়নি, তিনি নিরাপদে আছেন।”
এর আগে শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। পৌনে চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার ইফতারির সময় অসুস্থ হয়ে পড়লে তিনি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর একটি মেডিকেল বোর্ড গঠন করে নিউরো বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।
রোববার সকাল সাড়ে ১১টায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করে।
